সর্বশেষ

জাতিসংঘ

সুদানের আবিয়েইয়ে বাজারে ড্রোন হামলা, নিহত ১৫৩

সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলায় বিতর্কিত আবিয়েই অঞ্চলের একটি বাজারে অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের এ হামলার পর বাজারটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষের মরদেহ পুড়ে গেছে। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: মাহদী

বিমান পরিবহন খাত সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে এ চুক্তির কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, তেহরানের সামনে এখন চুক্তি করা অথবা নতুন করে মার্কিন সামরিক অভিযানের মুখোমুখি হওয়া—এই দুটি পথ খোলা রয়েছে।

শুধু সামরিক শক্তি দিয়ে বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বৈশ্বিক সংকট এখন আরও গভীর ও জটিল রূপ নিয়েছে। শুধু সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি দিয়ে এসব সংকটের সমাধান সম্ভব নয়। সংকট মোকাবিলায় পুনর্গঠিত ও সর্বজনীন জাতিসংঘের অধীনে নতুন বহুপাক্ষিক ব্যবস্থার প্রয়োজন।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শুরুতেই মহাসচিবের প্রাতরাশে অংশগ্রহণ

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের কর্মসূচি শুরু করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশ সভায় অংশ নিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।